আগৈলঝাড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪৭ পিএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার।

সভায় বক্তারা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন, গ্রামীণ সড়কের অকেজো সোলার লাইট দ্রুত সংস্কার এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় বক্তব্য রাখেন— উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা এবং আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম। 

এ ছাড়া আরও বক্তব্য দেন থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, অধ্যক্ষ ফারুক হোসেন, প্রধান শিক্ষক জহিরুল হক, মাদ্রাসা সুপার রফিকুল ইসলাম, পলাশ হালদার ও নয়ন খানম প্রমুখ।

উক্ত সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।