এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টা, বাগানের ফলন্ত কলাগাছ কেটে নেওয়া এবং পুকুরে মাছ ধরতে গিয়ে প্রাণনাশের হুমকির শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী উপজেলার তালতা গ্রামের মোঃ সোবাহান সরদার (৫৫) বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে একই এলাকার মোঃ সরোয়ার সরদার (৫০), মোঃ সেলিম সরদার (৪৫), মোঃ হাসান সরদার (২৫), মোঃ এনায়েত সরদার (২০) ও মোঃ মনির হোসেন তালুকদারসহ (৫০) অজ্ঞাতপরিচয় আরও ৫/৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে তালতা এলাকায় জমি ক্রয় করে সেখানে ধান চাষাবাদসহ ভোগদখল শুরু করেন সোবাহান সরদার। পরবর্তীতে নিচু জমি ভরাট করে সেখানে টিন ও কাঠের ঘর তৈরি করে সপরিবারে বসবাস করে আসছেন তিনি। তবে অভিযুক্তরা ওই সম্পত্তির মালিকানা দাবি করে দীর্ঘদিন ধরে তাকে উচ্ছেদের অপচেষ্টা চালিয়ে আসছিলেন। এ নিয়ে আদালতে মামলা হলে আদালতের রায়ে তিনি উক্ত সম্পত্তিতে বসবাসের অনুমতি পান।
ভুক্তভোগী জানান, জমি নিয়ে বিরোধ ও হুমকি-ধামকির কারণে এর আগেও তিনি থানা ও আগৈলঝাড়ায় অবস্থিত অস্থায়ী সেনা ক্যাম্পে অভিযোগ জানিয়েছিলেন। সে সময় উভয় পক্ষের নথিপত্র যাচাই-বাছাই শেষে তাকে জমি ভোগদখলে থাকার নির্দেশ দেওয়া হয় এবং অভিযুক্তদের কাছ থেকে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড না করার জন্য মুচলেকা রাখা হয়েছিল।
তবে মুচলেকা দেওয়ার পরও অভিযুক্তদের হয়রানি থামেনি বলে দাবি করেন সোবাহান সরদার। অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা সম্প্রতি তার বাগান থেকে ২০ ছড়ারও বেশি কলা কেটে নেয় এবং রোপণকৃত বেশ কিছু চারা গাছ উপড়ে ফেলে ক্ষতিসাধন করে। সর্বশেষ গত ২৩ জুন সকালে নিজের চাষ করা পুকুরের কচুরিপানা পরিষ্কার করে মাছ ধরতে গেলে মুঠোফোনে তাকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
বর্তমানে নিজের ও পরিবারের জানমালের চরম নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী সোবাহান সরদার। তিনি আশঙ্কা করছেন, অভিযুক্তরা যেকোনো সময় তার ও তার পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে। তাই বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
সারাদেশ | ৫ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৫ অক্টোবর, ২০২৬
বিনোদন | ৫ অক্টোবর, ২০২৬
শিক্ষা | ৫ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।