এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ও বাকাল ইউনিয়নে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের ইসিসিআর (ECCR) প্রকল্পের আওতায় ইউনিয়নের সম্পদ চিহ্নিতকরণ ও মানচিত্রায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৩ মে) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আগৈলঝাড়ার নগরবাড়ী রোডে সাব-রেজিস্ট্রার অফিসের দক্ষিণ পাশে অবস্থিত ওয়ার্ল্ড কনসার্নের নিজস্ব কার্যালয়ের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন দাস এবং যুব উন্নয়ন কর্মকর্তা মো. নুরুজ্জামান।
অনুষ্ঠানে উপস্থাপনা করেন ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের ইসিসিআর প্রকল্পের প্রকল্প কর্মকর্তা যিলিস্কেল ইজারাদার।
এসময় বক্তব্য রাখেন এফডিসিএস (FDCS) প্রজেক্টের প্রোগ্রাম অফিসার উজ্জ্বল গাঠিয়া, এমসিপি (MCP) প্রোগ্রামের ব্রাঞ্চ ইনচার্জ যোশীও বাড়ৈ এবং প্রোগ্রাম অফিসার শেফালী রানী সরকার।
কর্মশালায় বক্তারা বলেন, ওয়ার্ল্ড কনসার্ন একটি আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা, যা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইসিসিআর প্রকল্পের মাধ্যমে শিশু অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নির্মূল, মোবাইল ফোনের অপব্যবহার রোধ, নারীর ক্ষমতায়ন, নেতৃত্ব বিকাশ এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
এছাড়াও গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান, গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, কমিটির সদস্যদের পরিচিতি এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।