এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা নোবেল শান্তি পুরস্কার নিজেরই পাওয়া উচিত বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নরওয়েজিয়ান নোবেল কমিটি শেষ পর্যন্ত তাকে এই পুরস্কার দেবে কি না, তা নিয়ে নিজের সন্দেহের কথাও অকপটে জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় বুধবার (৭ অক্টোবর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।
নোবেল কমিটির প্রতি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, “তারা কী সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তা আমার জানা নেই। তবে আমার মতো মানুষদের এই পুরস্কার না দেওয়ার একটি দীর্ঘদিনের ‘সুনাম’ তাদের রয়েছে।”
ট্রাম্পের দাবি, দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর থেকে তিনি বিশ্বজুড়ে অন্তত আটটি সংঘাত নিরসনে কার্যকর ভূমিকা রেখেছেন। ফলে তিনিই এই পুরস্কারের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি। ট্রাম্প আরও উল্লেখ করেন, অতীতে কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের নেতারা তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার কথা জানিয়েছিলেন।
এমনকি ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, “গতবার পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি নিজেও বলেছিলেন যে ইতিহাসে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে বেশি এই পুরস্কারের যোগ্য কেউ নেই।”
তবে ট্রাম্প শান্তি প্রতিষ্ঠার যে দাবি করছেন, আন্তর্জাতিক অঙ্গনে তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। দায়িত্ব নেওয়ার শুরুতেই ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিলেও এখনো কোনো কার্যকর শান্তিচুক্তি আলোর মুখ দেখেনি। অন্যদিকে, ইরানের সঙ্গে উত্তেজনা ও সংঘাত অব্যাহত থাকায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে এবং অস্থিরতা বাড়ছে। এছাড়া যেসব অঞ্চলে ট্রাম্প সংঘাত মেটানোর দাবি করেছিলেন—যেমন ডিআর কঙ্গো এবং কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্ত—সেখানেও নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
উল্লেখ্য, নরওয়েজিয়ান নোবেল কমিটির পক্ষ থেকে শিগগিরই চলতি বছরের শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে। ট্রাম্প ছাড়াও সম্ভাব্য তালিকায় পোপ, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ারের নাম আলোচিত হচ্ছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ৮ অক্টোবর, ২০২৬
বলিউড | ৮ অক্টোবর, ২০২৬
বাংলাদেশ | ৮ অক্টোবর, ২০২৬
ভারত | ৮ অক্টোবর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।