এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকার সাভারের আশুলিয়ায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি স্থান থেকে তিন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে একজনকে পরকীয়ার জেরে কুপিয়ে হত্যা করেছে স্বামী, এক প্রবাসীর স্ত্রীর বিবস্ত্র মরদেহ মিলেছে নির্মাণাধীন ভবনের ছাদে এবং অপর এক নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে তার ভাড়া বাসা থেকে। অল্প সময়ের ব্যবধানে পরপর তিনটি হত্যাকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার হাজী খালেকের বাড়িতে। সেখানে পারিবারিক কলহ ও পরকীয়া সন্দেহের জেরে আঁখি আক্তার (২৪) নামের এক গৃহবধূকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তার স্বামী জাহিদ হাসান (২৭)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিছানা থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের সহায়তায় ঘাতক স্বামী জাহিদ হাসানকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। নিহত আঁখি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার এবং আটক জাহিদ একই জেলার নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা।
এর আগে বুধবার দিবাগত রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলতাসূতি মরিচকাটা এলাকায় নিজ বাড়ির ছাদ থেকে রোকসানা বেগম (৪০) নামের এক দুবাই প্রবাসীর স্ত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রোকসানা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দক্ষিণ পাকুল্লা এলাকার প্রবাসী মকবুল হোসেনের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদে পানির ট্যাংক দেখতে গিয়ে নিখোঁজ হন রোকসানা। দীর্ঘক্ষণ ফিরে না আসায় খোঁজাখুঁজির একপর্যায়ে ছাদে তার বিবস্ত্র ও রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা। মরদেহের গলায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। নতুন বাড়ি নির্মাণ ঘিরে চাঁদা দাবি, আর্থিক বিরোধ কিংবা পরকীয়া সংক্রান্ত বিষয় মাথায় রেখে এ ঘটনার তদন্ত করছে পুলিশ।
এদিকে একই দিন (বুধবার) বিকেলে শিমুলিয়ার পাগলাবাজার সংলগ্ন এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তানিয়া খাতুন নামের এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি স্থানীয় পলমল গ্রুপের একটি কারখানায় চাকরি করতেন এবং স্বামী পরিত্যক্তা হয়ে ওই বাড়িতে একা বসবাস করতেন। পুলিশ জানায়, ঘরের বিছানা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের গলায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যার স্পষ্ট আলামত পাওয়া গেছে। তানিয়া সাতক্ষীরা সদর থানার বাগডাঙ্গা এলাকার মিজানুর রহমানের মেয়ে।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সকালে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত স্বামীকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়েছে। বাকি দুটি ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল জোর তৎপরতা চালাচ্ছে।
সেপ্টেম্বর ৩০, ২০২৬
জুলাই ১৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ৮ অক্টোবর, ২০২৬
বলিউড | ৮ অক্টোবর, ২০২৬
বাংলাদেশ | ৮ অক্টোবর, ২০২৬
ভারত | ৮ অক্টোবর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।