কালকিনিতে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জাহিদ (কালকিনি) মাদারীপুর প্রতিনিধিঃ
৮ অক্টোবর, ২০২৬ ১২:০২ পিএম
শেয়ার করুন:
কালকিনিতে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মাদারীপুরের কালকিনিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে (অডিটোরিয়াম) এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কিশোর কুমার দাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার খোকন জমাদার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং কালকিনি ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান। 

এছাড়াও সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামা প্রসাদ মিন্টু পালসহ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা অতীতের অভিজ্ঞতার আলোকে দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন। 

সভায় পূজা চলাকালীন প্রতিটি মণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সেজন্য পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের পাশাপাশি প্রতিটি মণ্ডপ কমিটিকে নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে সতর্ক পাহারায় থাকার নির্দেশনা দেওয়া হয়।

পরিশেষে, কালকিনিতে একটি সৌহার্দ্যপূর্ণ, আনন্দময় ও সম্প্রীতির দুর্গাপূজা উপহার দিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।