এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেনকে বদলির পরই বিভাগটির শীর্ষ এই পদেও রদবদল আনা হলো।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি সদরদপ্তর থেকে জারি করা এক কার্যালয় আদেশে এই বদলির তথ্য নিশ্চিত করা হয়।
ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত ওই আদেশে জানানো হয়, গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার এম তানভীর আহমেদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়।
এর আগে পৃথক এক প্রজ্ঞাপনে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেনকে বদলি করে ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছিল। ওসির বদলির রেশ কাটতে না কাটতেই গুলশান বিভাগের ডিসিকেও সরিয়ে সদরদপ্তরে নেওয়া হলো।
সেপ্টেম্বর ১, ২০২৫
জুন ২৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাজধানী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।