বালিয়াকান্দিতে ইউনিয়ন পরিষদের সেবা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন ডিডিএলজি কল্যাণ চৌধুরী

মোঃ আজমল হোসেন, বালিয়াকান্দি প্রতিনিধি, রাজবাড়ীঃ
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৫৬ পিএম
শেয়ার করুন:
বালিয়াকান্দিতে ইউনিয়ন পরিষদের সেবা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন ডিডিএলজি কল্যাণ চৌধুরী

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি ও জঙ্গল ইউনিয়ন পরিষদে অনলাইন জন্মনিবন্ধন কার্যক্রম, ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র, গ্রাম আদালত ব্যবস্থাপনা এবং চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করা হয়েছে। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিনব্যাপী এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক (ডিডিএলজি) কল্যাণ চৌধুরী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১১টায় তিনি প্রথমে বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে অনলাইন জন্মনিবন্ধন কার্যক্রম ও ডিজিটাল তথ্যসেবা কেন্দ্রের সার্বিক কার্যক্রম তদারকি করেন। পরবর্তীতে দুপুর ১টায় তিনি জঙ্গল ইউনিয়ন পরিষদ পরিদর্শনে যান। সেখানে তিনি অনলাইন জন্মনিবন্ধন, তথ্যসেবা কেন্দ্র ও গ্রাম আদালত ব্যবস্থাপনাসহ পরিষদের আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে ঘুরে দেখেন। 

পরিদর্শনকালে জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল কুমার বসু, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্যবৃন্দ এবং ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা যায়, মাঠপর্যায়ে সরকারি সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করা, সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং সরকারের উন্নয়ন প্রকল্পগুলোর স্বচ্ছ ও টেকসই বাস্তবায়ন নিশ্চিত করতেই এই তদারকি ও পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।