এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দক্ষিণ অঞ্চলে ছড়িয়ে পড়া এক ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত ৭ হাজার একরেরও বেশি এলাকা ভস্মীভূত হয়েছে। ‘ম্যাক্স রোড ফায়ার’ নামে পরিচিত এই দাবানলটি মিয়ামি-ডেড ও ব্রোওয়ার্ড কাউন্টিতে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে। গত রোববার (১০ মে) শুরু হওয়া এই আগুন সোমবার সকাল নাগাদ পুরো এলাকার আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে ফেলেছে।
ফ্লোরিডা ফরেস্ট সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুনের ভয়াবহতা নিয়ন্ত্রণে কাজ করছেন বিপুল সংখ্যক দমকলকর্মী। স্থলভাগের পাশাপাশি আকাশ থেকেও হেলিকপ্টারের মাধ্যমে পানি ও রাসায়নিক ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। দাবানলের কবল থেকে প্রায় সাড়ে ৬শ বাড়ি রক্ষা করতে চারপাশে বিশেষ সুরক্ষামূলক বেষ্টনী তৈরি করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
দাবানলটি মূলত ইউএস-২৭ মহাসড়কের পশ্চিমাঞ্চল এবং নর্থ ক্রোম অ্যাভিনিউ এলাকায় অবস্থান করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পার্শ্ববর্তী সমারসেট একাডেমি স্কুল কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে, তবে আপাতত ক্লাস ও পরীক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, বাতাসের গতি ধোঁয়াকে উত্তর-উত্তরপশ্চিম দিকে ঠেলে দেওয়ায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এলাকার বায়ুর মানের কিছুটা উন্নতি হয়েছে। তবে ন্যাশনাল ওয়েদার সার্ভিস শিশু, বৃদ্ধ এবং শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে। ধোঁয়ার কারণে মাথাব্যথা, শ্বাসকষ্ট এবং চোখ-নাকের জ্বালাপোড়া হতে পারে বলে জানানো হয়েছে।
ভারী ধোঁয়ার কারণে ইউএস-২৭ মহাসড়ক ও সংলগ্ন এলাকায় দৃশ্যমানতা কমে যাওয়ায় চালকদের অত্যন্ত সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে পুলিশ। তবে দমকলকর্মীরা আশা করছেন, মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সম্ভাবনা থাকায় আগুনের তীব্রতা কমে আসবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সহজ হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১২ আগস্ট, ২০২৬
জাতীয় | ১২ আগস্ট, ২০২৬
অন্য খেলা | ১২ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ১২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।