এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে (টিটিসি) বিভিন্ন সরকারি কলেজের নন-ক্যাডার শিক্ষকদের ৪৫ দিনব্যাপী ৭৭তম ইন্ডাকশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কলেজের হলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই প্রশিক্ষণ কোর্সের সমাপ্তি ঘোষণা করা হয়।
ফরিদপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোর্স সমন্বয়কারী প্রফেসর কৌশিক কুমার দাস এবং প্রফেসর গোলাম জাউহা। প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন শিক্ষক শফিকুল ইসলাম আজাদ।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের ৮টি জেলার ১২টি সরকারি কলেজের মোট ৪০ জন নন-ক্যাডার শিক্ষক এই দীর্ঘমেয়াদী নিবিড় প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ৪৫ দিনের এই কোর্সে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং আধুনিক শিক্ষাদান পদ্ধতির নানাবিধ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে প্রফেসর মো. শহিদুল আলম বলেন, "শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এই ৪৫ দিনের অর্জিত জ্ঞান শিক্ষকরা তাদের নিজ নিজ কর্মস্থলে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের আরও সমৃদ্ধ করবেন বলে আমরা আশাবাদী।"
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এছাড়া প্রশিক্ষণ চলাকালীন আয়োজিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে কলেজের অন্যান্য শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সেপ্টেম্বর ১৩, ২০২৬
সেপ্টেম্বর ৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।