এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঘুষ লেনদেন সংক্রান্ত একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। ভিডিওটি ঘিরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে রাতেই এ সিদ্ধান্ত নেয় পুলিশ প্রশাসন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এএসআই ইলিয়াস হোসাইনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে ঘুষ সংক্রান্ত কথোপকথন ও কার্যকলাপের অভিযোগ উঠলে তা দ্রুত ভাইরাল হয় এবং বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
ছড়িয়ে পড়া ভিডিওটির বিষয়ে জানতে অভিযুক্ত এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না।” এটুকু বলেই তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ভিডিওটি নজরে আসার পরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয় এবং রাতেই ওই পুলিশ কর্মকর্তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাফিউর রহমান বলেন, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি এবং ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত ও চূড়ান্ত ব্যবস্থা জানানো হবে।”
মে ১৫, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
আইন আদালত | ৬ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৬ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৬ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৬ অক্টোবর, ২০২৬
রাজধানী | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।