এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা পাঁচ দিনের ছুটির ব্যবস্থা করেছে সরকার। তবে এই দীর্ঘ ছুটির সমন্বয় করতে আগের সাপ্তাহিক ছুটির দিন—১৭ অক্টোবর (শনিবার)—কর্মদিবস হিসেবে নির্ধারণ করা হয়েছে। ফলে ওই দিন সব সরকারি অফিস ও আদালতের স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অতিরিক্ত এক দিন সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন করা হয়। এর ফলে দুর্গাপূজার নির্ধারিত ছুটি, অতিরিক্ত ছুটি এবং পরবর্তী সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের অবকাশ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
যেভাবে মিলছে টানা ৫ দিনের ছুটি:
২০ অক্টোবর (মঙ্গলবার): মহানবমী (সরকারি ছুটি)
২১ অক্টোবর (বুধবার): বিজয়া দশমী (সরকারি ছুটি)
২২ অক্টোবর (বৃহস্পতিবার): নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি
২৩ অক্টোবর (শুক্রবার): সাপ্তাহিক ছুটি
২৪ অক্টোবর (শনিবার): সাপ্তাহিক ছুটি
তবে এই টানা পাঁচ দিনের ছুটির বিপরীতে ১৭ অক্টোবর (শনিবার) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত দায়িত্ব পালন করতে হবে। ওই দিন অন্যান্য সাধারণ কর্মদিবসের মতোই সব অফিস-আদালত খোলা থাকবে।
উল্লেখ্য, পঞ্জিকা অনুযায়ী আগামী ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দেবীপক্ষের আনুষ্ঠানিকতা। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
আইন আদালত | ৬ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৬ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৬ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৬ অক্টোবর, ২০২৬
রাজধানী | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।