এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর মিরপুরের কালশীতে অবৈধ বস্তি উচ্ছেদ অভিযানে গিয়ে স্থানীয়দের তীব্র বাধার মুখে পড়েছে পুলিশ। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রাণ বাঁচাতে পুলিশ সদস্যদের দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে মিরপুরের বাউনিয়াবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এদিন দুপুরে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় পুলিশ ওই এলাকায় অবৈধ বস্তি উচ্ছেদে যায়। কিন্তু অভিযানের শুরুতেই স্থানীয় বস্তিবাসীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর চড়াও হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ সদস্যরা পিছু হটতে বাধ্য হন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ বস্তিবাসীরা পুলিশের ধাওয়া করছে এবং জীবন বাঁচাতে পুলিশ সদস্যরা দৌড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন।
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষের বসবাস। কোনো প্রকার পূর্ব ঘোষণা বা নোটিশ ছাড়াই হঠাৎ প্রশাসনের পক্ষ থেকে ঘরবাড়ি ভাঙা শুরু করলে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন।
ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।