এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের মান্যবর হাইকমিশনার (নন-রেসিডেন্ট) মি. ডেরেক লোহ। আজ সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৯টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ ডি অ্যাফেয়ার্স মি. মাইকেল লি সাউথ এবং দক্ষিণ এশিয়া বিষয়ক কান্ট্রি ডিরেক্টর মি. তাই দায়ে আর্ন। অন্যদিকে, বিরোধীদলীয় নেতার পক্ষে উপস্থিত ছিলেন তাঁর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি।
সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ের পাশাপাশি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প-বাণিজ্যের উন্নয়ন এবং জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী গণতান্ত্রিক অগ্রযাত্রা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া, গণভোট এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের মাধ্যমে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও তাঁদের আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।
আলোচনাকালে সিঙ্গাপুরের মান্যবর হাইকমিশনার মি. ডেরেক লোহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা, সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ এবং উভয় দেশের উন্নয়নের স্বার্থে নতুন সম্ভাবনা তৈরির বিষয়ে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠক শেষে উভয় পক্ষ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্য পোষণ করেন। এ সময় মান্যবর হাইকমিশনার বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে সুবিধাজনক সময়ে সিঙ্গাপুর সফরের আমন্ত্রণ জানান।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।