এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ (আইন কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পেয়েছেন জাইমা রহমান। তিনি কার্যালয়টির সার্বিক আইনি বিষয়গুলো তদারকির দায়িত্ব পালন করবেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে বিভিন্ন পদে মোট ৪০ জন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। এই কর্মকর্তা দলের মধ্যে জাইমা রহমানসহ মোট ৬ জন বাংলাদেশি রয়েছেন।
কার্যালয়ে দায়িত্ব পাওয়া অন্যান্য বাংলাদেশি কর্মকর্তারা হলেন—‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’ পদে অভিজ্ঞ কূটনীতিক আব্দুল আলিম, উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী পদে মোয়াজ্জেম হোসেন, তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাসবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে মাফিজুল ইসলাম, টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে জাকির আহমেদ এবং স্বল্পোন্নত ও বিশেষ চাহিদাসম্পন্ন দেশবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে মো. রফিকুল আলম মোল্লা।
জাইমা রহমান লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করেন এবং পরবর্তীতে যুক্তরাজ্য থেকে ‘বার-অ্যাট-ল’ ডিগ্রি অর্জন করেন। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি এবং তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা।
উল্লেখ্য, ড. খলিলুর রহমান গত ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। জাতিসংঘের নিয়ম অনুযায়ী, সাধারণ পরিষদের সভাপতি সংস্থাটির নিয়মিত বেতনভুক্ত কর্মী নন; সভাপতির বেতন-ভাতা, আবাসনসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যয় সাধারণত সংশ্লিষ্ট দেশ বহন করে থাকে। তবে ক্ষেত্রবিশেষে জাতিসংঘের নিয়মিত বাজেট ও বিশেষ ট্রাস্ট ফান্ড থেকেও এর কিছু ব্যয় নির্বাহ করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।