এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। রোববার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ড চেয়ারম্যানদের বৈঠকে এই সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, শিক্ষামন্ত্রীর সাথে পূর্বের বৈঠকের নির্দেশনা এবং বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই ৭ জুন তারিখটি প্রস্তাব করা হয়েছে। তবে চূড়ান্ত সময়সূচি ঘোষণার আগে শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে বোর্ডগুলো। মন্ত্রণালয় অনুমোদন দিলেই পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করা হবে।
এবারের এইচএসসি পরীক্ষায় একটি বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। আগে শুধু মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হতো, কিন্তু এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডেই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শিক্ষা সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগের ফলে প্রশ্নপত্রে সমতা নিশ্চিত হবে এবং মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতিশীলতা বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, খুব শীঘ্রই মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে পরীক্ষার চূড়ান্ত সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।