এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে ঘরের মাঠে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে এই ম্যাচকে ঘিরে সময়সূচিতে সামান্য পরিবর্তন এনেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে নির্ধারিত সময়ের চেয়ে ১৫ মিনিট দেরিতে খেলা শুরু হবে।
মঙ্গলবার (৩১ মার্চ) জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচটিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের আক্রমণভাগের নেতৃত্ব দেবেন মহাতারকা লিওনেল মেসি। সোমবার এক সংবাদ সম্মেলনে দলের কোচ লিওনেল স্কালোনি বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয়ে সাইডবেঞ্চ থেকে ম্যাচ শুরু করেছিলেন মেসি। তবে ঘরের মাঠে বিশ্বকাপের আগে এই শেষ প্রস্তুতি ম্যাচে মেসিকে শুরুর একাদশেই দেখা যাবে বলে জানিয়েছেন স্কালোনি। তিনি বলেন, “মেসি বর্তমানে খেলাটা দারুণ উপভোগ করছে এবং আমরা চাই সে এই মুহূর্তগুলো ধরে রাখুক।”
মৌরিতানিয়ার বিপক্ষে দলের পারফরম্যান্সে কিছুটা অসন্তুষ্ট স্কালোনি জানিয়েছেন, জাম্বিয়ার বিপক্ষে ম্যাচটিই তাদের জন্য চূড়ান্ত মহড়া। বিশ্বকাপের আগে দলের শক্তি ও দুর্বলতা যাচাইয়ের জন্য এই ম্যাচকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন তিনি। এরই মধ্যে ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা জমা দেওয়া হয়েছে, তবে মে মাসের শেষের দিকে চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা করা হবে।
ম্যাচটি স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে হওয়ার কথা থাকলেও নতুন সূচিতে তা ১৫ মিনিট পিছিয়ে রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে। সেই অনুযায়ী, বাংলাদেশে খেলাটি দেখা যাবে আগামীকাল বুধবার ভোর সাড়ে ৫টায়।
সপ্তাহের কর্মদিবস হওয়ায় দর্শকদের স্টেডিয়ামে যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করেই সময়সূচিতে এই সামান্য পরিবর্তন আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সময়সূচি বদলালেও টিকিটের মূল্যে কোনো পরিবর্তন আসেনি। এছাড়া, ঘরের মাঠে মেসিদের বিদায়ি সংবর্ধনা জানাতে দর্শকদের জন্য বিশেষ বিনোদনের ব্যবস্থাও রেখেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।