এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চোট কাটিয়ে অবশেষে মাঠে ফেরার দ্বারপ্রান্তে রয়েছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে তাকে মাঠে দেখা যেতে পারে। হাইতির বিপক্ষে দলের ৩-০ গোলের জয়ের পর নেইমারের শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে এই আশাবাদের কথা জানান ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।
ব্রাজিলিয়ান কোচ জানান, শনিবার নেইমার এককভাবে অনুশীলন করবেন। এরপর সোমবার থেকে দলের সঙ্গে পুরোপুরি অনুশীলনে যোগ দেবেন তিনি এবং স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করবেন।
ডান পায়ের কাফের (calf) চোটের কারণে প্রায় এক মাস ধরে মাঠের বাইরে রয়েছেন নেইমার। ব্রাজিলিয়ান লিগে সান্তোসের হয়ে কোরিতিবার বিপক্ষে খেলার সময় তিনি এই চোটে পড়েছিলেন। এরপর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন ব্রাজিলের এই ‘নম্বর টেন’। চোটের কারণে ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ম্যাচে দলে ছিলেন না তিনি। দলের সঙ্গে সফরে না গিয়ে নিউ জার্সিতে ব্রাজিল দলের ক্যাম্পেই অবস্থান করছিলেন তিনি।
সম্প্রতি ব্রাজিল ফুটবল কনফেডারেশন নেইমারের পুনর্বাসন কার্যক্রমের কিছু ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, নিউ জার্সির দ্য রিজ হোটেল এবং কলাম্বিয়া পার্ক প্রশিক্ষণ কেন্দ্রে ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রম করছেন নেইমার। প্রতিদিন দুই ধাপে অনুশীলন করছেন তিনি। মাঠে ফিটনেস ও বল নিয়ে অনুশীলনের পাশাপাশি বিকেলে জিমে বিশেষ সেশনও করছেন। পুরো প্রক্রিয়ায় তার সঙ্গে রয়েছেন ফিটনেস কোচ ক্রিশ্চিয়ানো নুনেস এবং মিনো ফুলকো।
তবে নেইমারের মাঠে ফেরা নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নয় ব্রাজিলের কোচিং স্টাফ। শতভাগ সুস্থ হলেই কেবল তাকে মাঠে নামানো হবে। আর এ কারণেই মরক্কো ও হাইতির বিপক্ষে ম্যাচে তাকে খেলানো হয়নি।
বর্তমানে ‘সি’ গ্রুপে চার পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ড্র করলেই পরের পর্বের টিকিট প্রায় নিশ্চিত হয়ে যাবে তাদের। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচেই নেইমারের মাঠে ফেরার অপেক্ষায় উন্মুখ হয়ে আছেন ব্রাজিলের সমর্থকরা।
জুলাই ২০, ২০২৬
জুলাই ৪, ২০২৬
জুন ২৯, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।