এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) চলমান ইবোলা প্রাদুর্ভাবের শুরুতেই বিপুল সংখ্যক স্বাস্থ্যকর্মী এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ১৫ মে দেশটিতে ইবোলার প্রাদুর্ভাব ঘোষণা করার পর থেকে এখন পর্যন্ত ৭৫ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
পূর্ব কঙ্গো থেকে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের পরিচালক মারি রোজেলিন বেলিজায়ার জানান, ডিআর কঙ্গোতে এমনিতেই স্বাস্থ্যকর্মীর সংখ্যা অত্যন্ত সীমিত। এই সংকটের মধ্যে এত বেশি সংখ্যক স্বাস্থ্যকর্মী আক্রান্ত হওয়ায় দেশটির চিকিৎসাব্যবস্থা বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। একাধিক এলাকায় নতুন সংক্রমণ শনাক্ত হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন তিনি।
অসচেতনতা ও চিকিৎসার ঘাটতি
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, আক্রান্তদের প্রায় ৯০ শতাংশ রোগীর ক্ষেত্রেই শুরুতে ইবোলার সাধারণ লক্ষণ ‘রক্তক্ষরণ’ দেখা যায়নি। ফলে অনেক রোগী বিষয়টিকে গুরুত্ব না দিয়ে বাড়িতেই নিজে নিজে চিকিৎসা নিয়েছেন। আবার কেউ কেউ স্থানীয় ওঝা বা কবিরাজের মতো ঐতিহ্যবাহী চিকিৎসকদের শরণাপন্ন হয়েছেন, যা সংক্রমণ আরও বাড়িয়ে দিয়েছে।
সংক্রমণের সামগ্রিক চিত্র
কঙ্গোর স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, চলমান প্রাদুর্ভাবে এখন পর্যন্ত প্রায় ৯০০ জনের শরীরে ইবোলা সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে, যার মধ্যে ২৩২ জন মারা গেছেন। আক্রান্তদের এই সংখ্যা দেশটির ৩টি প্রদেশের ৩৩টি স্বাস্থ্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রাদুর্ভাব শুরুর এক মাসেরও বেশি সময় পার হলেও সাধারণ মানুষের মধ্যে রোগ প্রতিরোধ কার্যক্রমের প্রতি অনীহা ও স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে, যা বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ডিসেম্বর ২৮, ২০২৫
জুলাই ১১, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।