এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম বাজেট ঘোষণার পরও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়েনি বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (২০ জুন) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
বিরোধী দলের সমালোচনার জবাবে প্রতিমন্ত্রী বলেন, "বিরোধী দল এই বাজেটকে 'কল্পনার বাজেট' বলে অভিহিত করছে। তবে সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া কোনো স্বপ্ন বা উন্নয়ন বাস্তবায়ন করা সম্ভব নয়। দেশের সামগ্রিক অগ্রগতির জন্য বড় পরিকল্পনা ও লক্ষ্য থাকা অত্যন্ত জরুরি।"
এর আগে বেলা ১১টায় বোদা উপজেলা পরিষদ চত্বরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ, চাল ও ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী।
সেখানে তিনি বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী আঞ্চলিক সমতা বজায় রেখে পঞ্চগড় জেলার উন্নয়ন নিশ্চিত করা হবে। বিশেষ করে আমার নির্বাচনী ইশতেহার অনুযায়ী বোদা ও দেবীগঞ্জ উপজেলাকে নতুন করে সাজানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।"
এ সময় তিনি এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন। যার মধ্যে রয়েছে—দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন, বোদা উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ, রাস্তাঘাট সংস্কার এবং পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ। এছাড়া বন্ধ থাকা স্থানীয় শিল্পকারখানাগুলো পুনরায় চালু করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে মোট ১ লাখ ৬৮ হাজার টাকা নগদ অর্থ, ৪১ টন চাল এবং পরিবারগুলোকে স্বাবলম্বী করার লক্ষ্যে ৬০টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা এবং সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সহায়তা বিতরণ শেষে প্রতিমন্ত্রী বোদা ও দেবীগঞ্জ উপজেলার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন, বাঁধ নির্মাণের সম্ভাব্য স্থানসমূহ যাচাই করেন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন করেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।