এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে এসে পৌঁছেছে। তিনি ইউনিভার্সিটি অব ফ্লোরিডার পিএইচডি গবেষণারত শিক্ষার্থী ছিলেন।
শনিবার (৯ মে) সকাল ৯টা ১০ মিনিটে বৃষ্টির মরদেহ বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে নিহতের স্বজনেরা উপস্থিত ছিলেন; তাদের কান্নায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
এর আগে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ মে) রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হয়।
উল্লেখ্য, একই ঘটনায় নিহত হয়েছিলেন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার আরেক পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন। গত ৪ মে তার মরদেহ দেশে আনা হয়েছিল। মর্মান্তিক এই ঘটনার শিকার দুই মেধাবী শিক্ষার্থীকেই সম্মান জানিয়ে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১১ আগস্ট, ২০২৬
পাবনা | ১১ আগস্ট, ২০২৬
ঢাকা | ১১ আগস্ট, ২০২৬
পাবনা | ১১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।