এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৯ মে) সকাল ১০টা ৪৫ মিনিটে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে তিনি প্রবেশ করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা করতালি ও দলীয় স্লোগানে তাকে স্বাগত জানান।
দলীয় সূত্র জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নিয়েছেন। সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং আগামী দিনের রাজনৈতিক কৌশলের পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই কেআইবি চত্বরে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢল নামে। মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
মতবিনিময় সভায় সংশ্লিষ্ট সংগঠনের শীর্ষ নেতারা পর্যায়ক্রমে তাদের মতামত তুলে ধরবেন এবং সভার শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন বলে জানা গেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এশিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।