এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
অতিরিক্ত তেল সংগ্রহ বা মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা থেকে বিরত থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি আশ্বস্ত করে বলেন, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
বুধবার (২৫ মার্চ) তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী সরকারের গত এক মাসের উল্লেখযোগ্য জনকল্যাণমূলক ও সামাজিক সুরক্ষা কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। তিনি জানান, নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবে সরকার ইতিমধ্যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির একটি পাইলট প্রকল্প চালু করেছে। এছাড়া প্রান্তিক কৃষকদের আর্থিক স্বস্তি দিতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদসহ মওকুফ করার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। কৃষকদের সরাসরি সার, বীজ ও ঋণ সহায়তা পৌঁছে দিতে দ্রুততম সময়ে স্মার্ট ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
সরকারের অন্যান্য উল্লেখযোগ্য পদক্ষেপের কথা উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, আলেম-ওলামাদের সেবার স্বীকৃতিস্বরূপ ‘ইমাম-মুয়াজ্জিন ভাতা’ চালু করা হয়েছে। পাশাপাশি গ্রামীণ অবকাঠামো ও কৃষি ব্যবস্থার উন্নয়নে দেশজুড়ে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে মন্ত্রী গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, সরকার গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। দেশের উন্নয়নে সরকারের যেকোনো ভুলত্রুটি ধরিয়ে দিয়ে সঠিক পথে এগিয়ে নিতে তিনি সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান।
এর আগে মঙ্গলবার (২৪ মার্চ) জ্বালানিমন্ত্রীও এক বিবৃতিতে জানিয়েছিলেন, হঠাৎ করে বাজারে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় সাময়িক কিছু সমস্যা দেখা দিলেও সরবরাহ চেইন সচল রাখতে কাজ করছে মন্ত্রণালয়। তিনি জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য ক্রয় না করার অনুরোধ জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
মাদারীপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আফ্রিকা | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।