এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কার্যক্রম নিষিদ্ধ হওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে (২৩ জুন) কেন্দ্র করে রাজধানী ঢাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো ঢাকাজুড়ে এই বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।
ডিএমপি জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীর ২০০টিরও বেশি কৌশলগত ও গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট ও পিকেট ডিউটি বসানো হবে। একই সঙ্গে ঢাকার সব প্রবেশপথে তল্লাশি ও কড়া নজরদারি জোরদার করা হবে, যাতে কোনো বহিরাগত বা সন্দেহভাজন ব্যক্তি রাজধানীতে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে নিয়মিত পুলিশের পাশাপাশি মাঠে সক্রিয় থাকবে ডিএমপির বিশেষায়িত ইউনিটগুলো। সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত থাকবে গোয়েন্দা শাখা (ডিবি) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। এছাড়া যেকোনো ধরনের নাশকতা বা ষড়যন্ত্র রুখতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালাবেন স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিভিশনের (আইএডি) সদস্যরা।
যেকোনো জরুরি পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবিলা করার জন্য মহানগরের বিভিন্ন পয়েন্টে ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ঢাকার প্রধান ৪টি কন্ট্রোল রুমে পর্যাপ্ত রিজার্ভ ফোর্স স্ট্যান্ডবাই থাকবে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে মাঠপর্যায়ে ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। শুধু মাঠপর্যায়ের ফোর্সই নয়, ডিএমপি কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরেজমিনে পুরো নিরাপত্তা কার্যক্রম তদারকি করবেন।
এদিকে চলতি জুন মাসের ১ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত রাজধানীতে পরিচালিত বিশেষ অভিযানের তথ্যও প্রকাশ করেছে ডিএমপি। এ সময়ে রাজনৈতিক মামলায় ৮২ জন এবং ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া চুরির ঘটনায় ১২১ জন, দস্যুতার অভিযোগে ১১৩ জন, ডাকাতি সংক্রান্ত মামলায় ১২০ জন এবং ৫৫ জন চাঁদাবাজকে (যার মধ্যে ৪ জন তালিকাভুক্ত চাঁদাবাজ) গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো মূল্যে রাজধানীর শান্তিশৃঙ্খলা এবং জনগণের জানমালের নিরাপত্তা বজায় রাখতে তারা বদ্ধপরিকর।
জুলাই ২৮, ২০২৬
জুলাই ২২, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
শিক্ষা | ৭ আগস্ট, ২০২৬
বিনোদন | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।