এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বর্তমান প্রজন্মের কাছে বিদ্যমান সংবিধানের আর কোনো কার্যকারিতা বা সম্মান অবশিষ্ট নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দাবি করেন, সময়ের প্রয়োজনে এই সংবিধান ছুড়ে ফেলে দিয়ে জেন-জি ও জেন-আলফারা ভবিষ্যতে একটি নতুন রাষ্ট্র ও সরকারব্যবস্থা গড়ে তুলবে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে ময়মনসিংহ নগরীর টাউনহলের তারেক স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘তারুণ্যের বাজেট ভাবনা ও গণভোট বাস্তবায়ন’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে জাতীয় ছাত্রশক্তি ময়মনসিংহ জেলা শাখা।
আসিফ মাহমুদ বলেন, “পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের সুবিধাভোগীরা হয়তো তরুণদের অগ্রযাত্রাকে টেনে ধরার চেষ্টা করবে। কিন্তু বাস্তবতা হলো, পরবর্তী প্রজন্মের কাছে এই সংবিধানের প্রতি কোনো শ্রদ্ধা নেই। সংবিধান যখন মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারায়, তখন সেটি কাগজের বই ছাড়া আর কিছুই নয়। তাই এটি ছুড়ে ফেলে দেওয়া এখন কেবল সময়ের ব্যাপার মাত্র।”
দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও বাজেট প্রসঙ্গে তিনি বলেন, আর্থিক কাঠামোয় আমূল সংস্কার ছাড়া বিশাল অংকের বাজেট বাস্তবায়ন করা অসম্ভব। বর্তমান কর প্রশাসনিক সক্ষমতা দিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
এনসিপির এই নেতা আরও অভিযোগ করেন, নির্বাচন-পরবর্তী সরকারের প্রথম বাজেটে রাষ্ট্রীয় সংস্কার, গণভোট ও কাঠামোগত পরিবর্তনের যে প্রতিফলন জনগণ আশা করেছিল, তা দৃশ্যমান নয়। বিশেষ করে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ সংকট নিরসন এবং রাজস্ব ঘাটতি মোকাবিলায় বাজেটে কোনো সুস্পষ্ট রূপরেখা নেই।
জাতীয় ছাত্রশক্তি ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে বিভিন্ন উপজেলার তৃণমূল নেতা-কর্মীরা অংশ নেন। তাঁরা শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, তরুণদের জন্য পৃথক বাজেট এবং কৃষি খাতের উন্নয়ন নিয়ে নিজেদের দাবি ও মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মিরাজ মেহেরাব তালুকদার, জাহিদ আহসান, জাবেদ রাসিন ও লুৎফর রহমানসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ২০ আগস্ট, ২০২৬
রাজনীতি | ২০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।