এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে দুই দুর্ধর্ষ ও চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত টাকা এবং ছিনতাইয়ে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ মে রাত সাড়ে ৯টার দিকে নওগাঁ শহরের গোস্তহাটি মোড় এলাকায় জনকল্যাণ স্কুল মাঠের পেছনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী মোহন হোসেন (২৬) মাঠ থেকে গরু আনতে গেলে তিন জন অজ্ঞাত ছিনতাইকারী তাকে ঘেরাও করে এবং চাকুর ভয় দেখিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মোহন বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। তার চিৎকার শুনে বন্ধু নুর ইসলাম (২৫) এগিয়ে এলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। পরে ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়।
ঘটনাটি জানার পর নওগাঁর পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই শাহীন মিয়াসহ পুলিশের একটি চৌকস দল অভিযানে নামে। শুক্রবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে শহরের নুনিয়া পট্টি ফলপট্টি এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ছিনতাইকারী মোঃ রায়হান (২১) ও মোঃ লিটন (৩৫)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া নগদ ১ হাজার ৯০০ টাকা, একটি ধারালো অ্যান্টিকাটার ও একটি চাকু উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “শহরে ছিনতাই ও অপরাধ দমনে নওগাঁ জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যারা সামান্য টাকার জন্য মানুষকে নির্মমভাবে আঘাত করে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। এই অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযানের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।”
মার্চ ১৭, ২০২৬
মার্চ ৫, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ২০ আগস্ট, ২০২৬
রাজনীতি | ২০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।