এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার তালিকা স্থানান্তরের জন্য সময়সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন ঠিকানায় ভোটার হতে ইচ্ছুক ব্যক্তিদের আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
বুধবার (২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব (নির্বাচন সহায়তা-২) মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এই সময়সূচি জানানো হয়।
নির্ধারিত সময়সূচি:
আবেদন দাখিলের শেষ তারিখ: ৭ সেপ্টেম্বর ২০২৬।
দাখিলকৃত আবেদন ইস্যুর শেষ তারিখ: ৯ সেপ্টেম্বর ২০২৬।
আবেদন নিষ্পত্তির শেষ তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৬।
অর্থাৎ, ভোটার স্থানান্তরের জন্য আগ্রহী ব্যক্তিদের নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট নির্বাচন অফিসে আবেদন জমা দিতে হবে। এরপর নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত তারিখের মধ্যে তা ইস্যু ও নিষ্পত্তির কার্যক্রম সম্পন্ন করবেন।
‘অতীব জরুরি’ উল্লেখ করে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে ভোটার স্থানান্তরের আবেদনগুলো সঠিকভাবে বাস্তবায়নের জন্য উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এবং রেজিস্ট্রেশন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া পুরো কার্যক্রম সার্বিকভাবে তদারকি করতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তাদেরও অনুরোধ জানিয়েছে কমিশন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৩ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।