জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
৮ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৫১ পিএম
শেয়ার করুন:
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এর মধ্য দিয়ে আগামী এক বছরের জন্য জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও সর্ববৃহৎ বহুপাক্ষিক এই বৈশ্বিক ফোরামের নেতৃত্ব দেবেন তিনি। 

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হবে। এর পরপরই নবনির্বাচিত সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

শপথ গ্রহণের আগে বাংলাদেশ সময় রাত পৌনে ৯টায় এক মিডিয়া ব্রিফিংয়ে অংশ নেবেন নবনিযুক্ত এই সভাপতি। সেখানে তিনি আগামী অধিবেশনে সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালনা এবং বৈশ্বিক সংকট উত্তরণে তাঁর রূপরেখা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন।

পরবর্তীতে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি (পূর্ণাঙ্গ) সভায় সভাপতিত্ব করবেন ড. খলিলুর রহমান। 

আন্তর্জাতিক অঙ্গনে বহুপাক্ষিক কূটনীতির শীর্ষ এই পদে বাংলাদেশের প্রতিনিধির দায়িত্ব গ্রহণ বৈশ্বিক দরবারে দেশের মর্যাদাকে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে মনে করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।