এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সম্প্রতি শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন। গত ২৭ জুলাই আদালত তার জামিন মঞ্জুর করার পর ৩০ জুলাই তিনি কারাগার থেকে বের হন। এ অবস্থায় তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার আইনি ও কূটনৈতিক উভয় পথেই তৎপর রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তবে আদালতের দেওয়া নিষেধাজ্ঞা সত্ত্বেও সাবেক এই আইজিপির কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে এবং তা ব্যবহার করে তিনি অন্য দেশে সটকে পড়তে পারেন বলে শঙ্কা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “আমি গতকাল জানতে পেরেছি যে, সংযুক্ত আরব আমিরাতের আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন, যেন তিনি ইউএই ছেড়ে যেতে না পারেন। আমরা এ তথ্য পাওয়ার পরপরই তাৎক্ষণিকভাবে সেখানে নিযুক্ত আমাদের ল' ফার্মকে বিষয়টি অবহিত করেছি।”
তিনি আরও জানান, স্বরাষ্ট্র সচিব বিষয়টিতে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন। জামিনের শর্তসমূহের বিস্তারিত জানতে আদালতের ‘সার্টিফাইড কপি’ তোলার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য দুবাইয়ের সংশ্লিষ্ট আদালতে অবিলম্বে পিটিশন দায়ের করতে নিযুক্ত আইনি প্রতিষ্ঠানকে (ল’ফার্ম) নির্দেশনা দেওয়া হয়েছে।
বেনজীরের সম্ভাব্য অন্য দেশের পাসপোর্ট থাকার বিষয়ে সন্দেহ প্রকাশ করে মন্ত্রী বলেন, “তার কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে—এমন সন্দেহ আমাদের রয়েছে। তাকে আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় ফেরানোর জন্য সরকারের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”
৫ আগস্ট ঘিরে নাশকতার শঙ্কা খারিজ
আগামী ৫ আগস্টকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার আশঙ্কা রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কার্যক্রম নিষিদ্ধ একটি মাফিয়া শক্তির কোনো অপতৎপরতা চালানোর সক্ষমতা রয়েছে বলে মনে হয় না। তারা কেবল বিদেশ থেকে মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিচ্ছে, এর বেশি কিছু নয়।”
তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং বিশেষ করে পুলিশ বাহিনীর নিরাপত্তা সুনিশ্চিত করতে সংশ্লিষ্ট বাহিনীকে সতর্ক থাকার সাধারণ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। বর্তমানে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো ধরনের উগ্রবাদী তৎপরতা মনিটর করা হচ্ছে বলেও আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নারায়নগঞ্জ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।