এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘আপনার যদি নূন্যতম সৎসাহস থাকে, তবে সব অপরাধ স্বীকার করে দেশে ফিরে আসুন এবং আইনের মুখোমুখি হোন।’
মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরার দাবিকে ‘স্বভাবসুলভ বাগাড়ম্বর’ ও ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ হিসেবে আখ্যায়িত করে রিজভী বলেন, ‘আওয়ামী লীগ আমলে মানুষ বিচারহীনতার সংস্কৃতিতে অভ্যস্ত ছিল। এখন সময় এসেছে সব অন্যায়ের জবাব দেওয়ার।’
ঈদযাত্রা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ
দেশের সার্বিক পরিস্থিতি ও আসন্ন ঈদযাত্রা নিয়ে সন্তোষ প্রকাশ করে রুহুল কবির রিজভী বলেন, ‘বর্তমান সরকারের নানামুখী ইতিবাচক ও কার্যকর পদক্ষেপের কারণে এবার মানুষ অত্যন্ত স্বস্তিতে ঈদ উদযাপন করতে যাচ্ছে। অতীতে বাড়ি ফেরার পথে যে চরম নিরাপত্তাহীনতা ও শঙ্কা কাজ করত, এবার তা নেই।’
তিনি আরও যোগ করেন, ‘সড়ক ও মহাসড়কে চাঁদাবাজি ও অরাজকতা ঠেকাতে বর্তমান সরকার অত্যন্ত তৎপর। ফলে ঈদযাত্রায় জনদুর্ভোগ ও যানজটের বিড়ম্বনা অনেক কমেছে। সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও আগের চেয়ে অনেক বেশি নিয়ন্ত্রণে রয়েছে।’
প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার আন্তরিক
সরকারের গত ১০০ দিনের কার্যক্রমের প্রশংসা করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার যে আন্তরিকতা দেখিয়েছে, তা প্রশংসনীয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও সুশাসন নিশ্চিত করতে দল ও সরকার একযোগে কাজ করে যাচ্ছে।’
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১২ অক্টোবর, ২০২৬
মাগুরা | ১২ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।