এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
অন্তর্বর্তীকালীন সরকারে ‘কিচেন কেবিনেট’ বা পর্দার আড়ালের প্রভাবশালী কোনো চক্র ছিল কি না—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল। সম্প্রতি সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যমুনা টেলিভিশনের এক সাক্ষাৎকারে এই বিষয়টি সামনে আনেন। তার এই বক্তব্যের পর জনমনে প্রশ্ন উঠেছে, কারা ছিলেন সেই ‘কিচেন কেবিনেট’-এর সদস্য? এ নিয়ে অনেকের সন্দেহের তীর ছাত্রনেতা থেকে উপদেষ্টা হওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দিকে।
তবে আজ মঙ্গলবার (২৬ মে) এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তিনি কোনোভাবেই ‘কিচেন কেবিনেট’-এর সদস্য ছিলেন না।
সংবাদ সম্মেলনে তৌহিদ হোসেনের করা বিভিন্ন মন্তব্যের বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন আসিফ মাহমুদ। আমেরিকার সঙ্গে বিতর্কিত বাণিজ্য চুক্তির বিষয়ে নিজের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করে তিনি বলেন, “এই চুক্তির বিষয়ে এনসিপির সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি।”
তিনি অভিযোগ করেন, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী (তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা) খলিলুর রহমান বিএনপির পরামর্শে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর দোষ চাপাচ্ছেন। আসিফ মাহমুদের দাবি, এই চুক্তিটি মূলত তারেক রহমানের নির্দেশেই করা হয়েছিল। তিনি আরও বলেন, “চুক্তিটি যদি সংশোধন বা বাতিল করতে হয়, তবে বিএনপিই তা করতে পারে। বিশ্বের অনেক দেশই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিল করেছে।”
রাজনীতি ও কূটনীতির পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থা নিয়েও কথা বলেন সাবেক এই ক্রীড়া উপদেষ্টা। বিসিবির সাম্প্রতিক নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “এবারের নির্বাচনে কেউ যোগ্যতার ভিত্তিতে কাউন্সিলর হননি, সবাই এসেছেন বাবার পরিচয়ে। বিএনপি ক্রীড়াঙ্গনকে পরিবারতন্ত্রে রূপ দিয়েছে। অথচ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যোগ্য ব্যক্তিদেরই কাউন্সিলর করা হয়েছিল।”
জুলাই ২৮, ২০২৬
মে ২৭, ২০২৬
জুন ২১, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১২ অক্টোবর, ২০২৬
মাগুরা | ১২ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।