এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অধিকৃত জেরুজালেমের হাদাসাহ আইন কেরেম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। স্থানীয় সময় সোমবার (২৫ মে) সন্ধ্যায় দাঁতের চিকিৎসার জন্য তিনি হাসপাতালে যান।
মঙ্গলবার (২৬ মে) ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, প্রয়োজনীয় চিকিৎসা শেষে সোমবার রাতেই তিনি বাসায় ফিরে গেছেন। তবে তার কী ধরনের চিকিৎসা করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।
৭৬ বছর বয়সী নেতানিয়াহুর স্বাস্থ্য নিয়ে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনা ও জল্পনা-কল্পনা চলছে। বিশেষ করে তার চিকিৎসাসংক্রান্ত তথ্য জনসাধারণের কাছ থেকে গোপন করার অভিযোগে তিনি বেশ কয়েকবার সমালোচনার মুখে পড়েছেন।
এর আগে চলতি মাসের শুরুর দিকে নিজের শারীরিক সক্ষমতা নিয়ে করা এক মানহানির মামলায় আদালতে সাক্ষ্য দিতে গিয়ে নেতানিয়াহু দাবি করেছিলেন, তার শারীরিক অবস্থা ‘খুবই ভালো এবং চমৎকার’। তিনি জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং শরীরচর্চার মাধ্যমে তিনি নিজেকে ফিট রাখছেন।
নিজের স্বাস্থ্যের বিষয়ে তিনি আরও বলেন, ‘আমার অগ্ন্যাশয়ে কোনো ক্যানসার নেই। থাকলে আজ আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না।’
উল্লেখ্য, গত মাসে এক দীর্ঘ সোশ্যাল মিডিয়া পোস্টে নেতানিয়াহু জানান, হাদাসাহ হাসপাতালে তিনি প্রোস্টেটের একটি ম্যালিগন্যান্ট টিউমারের জন্য সফল রেডিয়েশন চিকিৎসা নিয়েছেন। যুদ্ধ পরিস্থিতির কারণে এই তথ্য প্রকাশে দেরি হওয়ায় তিনি সে সময় সমালোচিত হন।
এছাড়া বিগত কয়েক বছরে তার শারীরিক অবস্থার বেশ কিছু পরিবর্তনের তথ্যও সামনে এসেছে। এর মধ্যে রয়েছে—২০২৩ সালের জুলাই মাসে পেসমেকার স্থাপন, ২০২৪ সালের মার্চ মাসে হার্নিয়ার অস্ত্রোপচার এবং ২০২৪ সালের ডিসেম্বর মাসে প্রোস্টেট অপসারণের অস্ত্রোপচার।
বারবার হাসপাতালে যাওয়া এবং স্বাস্থ্য সংক্রান্ত তথ্য গোপন করার প্রবণতা নেতানিয়াহুর শারীরিক অবস্থা নিয়ে বিশ্বজুড়ে কৌতূহল বাড়িয়ে তুলেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১২ অক্টোবর, ২০২৬
মাগুরা | ১২ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।