এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তিটি বিএনপি করিয়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (২৬ মে) দুপুরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ তোলেন।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে এনসিপির সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বিএনপির পরামর্শে এবং অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপানোর উদ্দেশ্যে নির্বাচনের মাত্র তিন দিন আগে এই চুক্তিটি করেছেন। এই চুক্তি বিএনপি করিয়েছে, এই চুক্তি তারেক রহমান করিয়েছেন।”
চুক্তির বিষয়ে বিএনপির ভূমিকার সমালোচনা করে তিনি আরও বলেন, “বিএনপি চাইলে এই চুক্তি সংশোধন বা বাতিল করতেই পারে। অতীতে অনেক দেশই যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিল করেছে।”
এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের প্রসঙ্গ টেনে সাবেক এই ক্রীড়া উপদেষ্টা বলেন, “বিসিবি নির্বাচনে যারা কাউন্সিলর হয়েছেন, তাদের কেউই নিজেদের যোগ্যতায় আসেননি; সবাই বাবার পরিচয়ে এসেছেন। বিএনপি ক্রীড়াঙ্গনকে পরিবারতন্ত্রের কবলে বন্দি করেছে।”
নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে তিনি দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ক্রীড়াঙ্গনে যোগ্য ব্যক্তিদেরই কাউন্সিলর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১২ অক্টোবর, ২০২৬
মাগুরা | ১২ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।