এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের পোড়াদিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে পোড়াদিয়া রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ট্রেন চলে যাওয়ার কিছুক্ষণ পরই মরদেহটি দেখতে পেয়ে তারা দ্রুত পুলিশকে খবর দেন। স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করলেও নিহত ব্যক্তিকে কেউ চিনতে পারেননি। তিনি কোথা থেকে এসেছেন বা কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিচয় শনাক্ত করার পাশাপাশি ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১২ অক্টোবর, ২০২৬
মাগুরা | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।