এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ষড়যন্ত্রের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটকে পরাজিত করা হয়েছে এবং এই প্রক্রিয়ায় তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারও জড়িত ছিল বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (৮ জুলাই) রাজধানীতে আয়োজিত ‘গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “বহু বছর পর অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনের ফলাফল নিয়ে গভীর ষড়যন্ত্র হয়েছিল। তা সত্ত্বেও দেশের সার্বিক পরিস্থিতি শান্ত রাখতে আমরা নির্বাচনের রায় মেনে নিয়েছিলাম। আমরা যদি সেদিন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করতাম, তবে দেশে যে বিশৃঙ্খলা তৈরি হতো, তার শেষ কোথায় গিয়ে দাঁড়াত তা কেউ বলতে পারত না। মূলত দেশের স্বার্থে ১১ দলীয় জোট অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে।”
নির্বাচনের রায় মেনে নিলেও গণভোটের রায়কে কোনোভাবেই উপেক্ষা করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন জামায়াত আমির। তিনি বলেন, “নতুন বা পুরোনো—কোনো ধরনের ফ্যাসিবাদই আর এ দেশের মানুষ মেনে নেবে না। জনগণের অধিকারের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।”
জাতীয় নির্বাচনের পূর্ববর্তী রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, “নির্বাচনের আগে অনেক নাটকীয়তার সৃষ্টি হয়েছিল। এখন নির্বাচনের পর কেউ কেউ জনগণকে মূর্খ প্রমাণ করার চেষ্টা করছেন। তারা দাবি করছেন যে জনগণ না বুঝেই গণভোটে রায় দিয়েছে। ১৭ বছর ধরে মজলুম দাবি করা অনেকেই তো কখনো জেল খাটেননি; তাই তারা শহীদ পরিবারের হাহাকার বুঝবেন না।”
জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্মৃতি ও আত্মত্যাগকে কোনোভাবে ছোট করার চেষ্টা করা হলে তা সহ্য করা হবে না উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, “কেউ যদি শালীনতার সীমা লঙ্ঘন করে জুলাইয়ের গণঅভ্যুত্থানকে অসম্মান করার দুঃসাহস দেখায়, তবে তা কোনোভাবেই বরদাশত করা হবে না।”
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২২ আগস্ট, ২০২৬
মাগুরা | ২২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ২২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।