এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির করা মন্তব্যকে ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে দেওয়া এক বক্তব্যের জেরে এই প্রতিক্রিয়া জানান তিনি।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ছাত্রদল সভাপতি নিলুফার চৌধুরী মনিকে ‘প্রিয় আপা’ সম্বোধন করে গভীর ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে রাকিবুল ইসলাম রাকিব লেখেন, "প্রিয় নিলুফার চৌধুরী মনি আপা, এমপি, আপনি দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের সারথি ছিলেন। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনার অনবদ্য ভূমিকা রয়েছে। কিন্তু গতকাল টকশোতে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা অত্যন্ত মর্মাহত এবং ক্ষুব্ধ। আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম।"
ভবিষ্যতে এমন স্পর্শকাতর বিষয়ে কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ছাত্রদল সভাপতি আরও লেখেন, "আমরা অবগত রয়েছি, আপনি জুলাইয়ের চেতনা ধারণকারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। সেহেতু জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান নিয়ে বক্তব্যে আপনি আরও বেশি সংযত হবেন ও শ্রদ্ধা প্রদর্শন করবেন—সেই প্রত্যাশা করি।"
টকশোতে যা বলেছিলেন নিলুফার চৌধুরী মনি:
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নিলুফার চৌধুরী মনি বলেন, "এই আন্দোলনে কারা যে মেইন (প্রধান) ছিল তা কেউ জানে না। একজন আরেকজনকে চেনে না। পাশে হাঁটতে গেছে, আন্দোলনে গেছে, পাশের আরেকজন পড়ে গেছে, মনে করছে যে সে নরমাল পড়েছে, আসলে সে মারা গেছে। গুলিটা সামনে থেকে আসছে না পিছন থেকে আসছে, সেটাও জানে না। গুলির কোনো শব্দ হয় নাই। স্নাইপারের গুলি ছিল, অনেকেই যারা পড়ে গেছে।"
অনুষ্ঠানের উপস্থাপিকা যখন প্রশ্ন করেন—জুলাই-আগস্ট আন্দোলন কোনো বিশেষ 'ডিজাইন' নাকি কোনো 'ষড়যন্ত্র' ছিল? এর জবাবে মনি বলেন, *"ডিজাইন তো অবশ্যই ছিল তবে ষড়যন্ত্র ছিল কি না তা জানি না। এটাও সত্যি, শুধুমাত্র যারা আন্দোলনে ছিল, (আন্দোলন) যে কেবল তাদের হাতেই ছিল তা কিন্তু না। অনেক কিছু না জেনে তারা আবেগে এসেছিল, অন্যায়ের প্রতিবাদে এসেছিল। তারা একজন আরেকজনকে চিনে না।"
আলোচনার একপর্যায়ে নিজের দ্বিধা প্রকাশ করে তিনি বলেন, "আমার নিজের কাছে অনেক প্রশ্নের উত্তর নাই। আমি যেহেতু দুইটা কথা বলি। অনেক কিছু আমি স্টাডি করার চেষ্টা করেছি, কিন্তু একটা জায়গায় যেয়ে আর কোনো উত্তর নাই।"
এছাড়া পুলিশ বাহিনীতে স্নাইপার ব্যবহারের বিষয়টি নাকচ করে দিয়ে বিএনপি নেত্রী দাবি করেন, "বাংলাদেশ পুলিশে স্নাইপার নাই। এই স্নাইপার বাইরে থেকে আসছে। পুলিশের কাছে স্নাইপার ছিল না।"
আগস্ট ১৫, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।