এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জোরেশোরে প্রস্তুতি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই লক্ষ্যে একটি শক্তিশালী 'নির্বাচন পরিচালনা কমিটি' গঠন করেছে দলটি। নবগঠিত এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। নতুন দায়িত্ব পেয়েই তৃণমূলের যোগ্য প্রার্থীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন তিনি।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এনসিপি’র দপ্তর সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এই 'স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি' গঠন করা হয়েছে।
নবগঠিত এই কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন এনসিপি’র জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। কমিটির অন্য সদস্যরা হলেন— আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দীন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও অ্যাডভোকেট মনজিলা ঝুমা। এছাড়া পদাধিকার বলে সকল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকবৃন্দ এই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন এবং জেলা-কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ তাদের সার্বিক সহযোগিতা করবেন।
এদিকে দায়িত্ব গ্রহণের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে নিজের কর্মপরিকল্পনা ও লক্ষ্য জানান দেন সারজিস আলম। তিনি লেখেন, ‘সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড; যারা প্রার্থী হতে চান, প্রস্তুতি নিন। আমরা আসছি আপনার খোঁজে।’
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য ও জনঘনিষ্ঠ নেতৃত্ব খুঁজে বের করতেই এনসিপি এই বিশেষ কমিটি গঠন করেছে। সারজিস আলমের এই ঘোষণা তৃণমূল রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মাদারীপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।