এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সচিবালয়ে আজ এক ঝটিকা সফরে গিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৯ মার্চ) সকালে নিজ দপ্তরে সরাসরি না ঢুকে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের খোঁজ নিতে বেরিয়ে পড়েন।
সকাল ৯টা বাজার কিছু পরেই প্রধানমন্ত্রী সচিবালয় প্রাঙ্গণে উপস্থিত হন। গাড়ি থেকে নেমে তিনি পায়ে হেঁটে ৬ নম্বর ভবনে প্রবেশ করেন। সেখানে তিনি প্রথমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।
এরপর প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে একই ভবনে অবস্থিত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন। পরবর্তীতে তিনি ৫ নম্বর ভবনে অবস্থিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করেন। এভাবে অন্তত আটটি মন্ত্রণালয়ের কর্মতৎপরতা পর্যবেক্ষণ শেষে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে ফিরে আসেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের মজুত নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের পাচার বা চোরাচালান রোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
সচিবালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী আজ দিনভর নানা কর্মসূচিতে ব্যস্ত থাকবেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে 'কৃষক কার্ড' সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভায় তার সভাপতিত্ব করার কথা রয়েছে। উক্ত সভায় কৃষি, অর্থ, মৎস্য এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
ফেব্রু ২৩, ২০২৬
জুন ২৪, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
মাগুরা | ১৩ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৩ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৩ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।