এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গণপরিবহনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে চালু হলো বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ বা ‘পিংক বাস’। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে এই বিশেষ বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে দেশের তিনটি জেলায় মোট ১৩টি রুটে ১৪টি ‘পিংক বাস’ নামানো হয়েছে। এর মধ্যে ঢাকায় ১০টি রুটে ১০টি, চট্টগ্রামে একটি রুটে দুটি এবং বগুড়ায় দুটি রুটে দুটি বাস চলাচল করবে।
অনুষ্ঠানে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, "নারীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে এই সেবার পরিধি আরও বাড়ানো হবে। পর্যায়ক্রমে নতুন নতুন রুটে সংযোগ দেওয়ার পাশাপাশি বাসের সংখ্যাও বৃদ্ধি করা হবে।" তিনি আরও জোর দিয়ে বলেন, নারী যাত্রীরা যেন নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন, সংশ্লিষ্টদের সেই অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে।
যেসব রুটে চলবে ‘পিংক বাস’
ঢাকা রুট: রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সংযুক্ত করে বাসগুলো চলাচল করবে। এর মধ্যে রয়েছে— নতুনবাজার (কোকাকোলা)-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-মতিঝিল, মিরপুর ১০-মতিঝিল, মিরপুর ১২-মতিঝিল, মোহাম্মদপুর-মতিঝিল, আব্দুল্লাহপুর-কোয়ার্টার-জিপিও এবং গাজীপুর-বিমানবন্দর রুট। এর মধ্যে নতুনবাজার-মতিঝিল রুটের বাসটি বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে চলাচল করবে।
চট্টগ্রাম রুট: চট্টগ্রামের কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি বাস চলবে। বাসগুলো কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড় ও লালখান বাজার হয়ে চলাচল করবে।
বগুড়া রুট: শেরপুর-মাটিডালি রুটে নারীদের জন্য দুটি বাস চলাচল করবে।
বিআরটিসি কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছে, এই বিশেষ উদ্যোগের ফলে গণপরিবহনে নারীদের নিয়মিত যাতায়াত আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে। পাশাপাশি পরিবহন খাতে নারীদের অংশগ্রহণ ও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
ফেব্রু ২৩, ২০২৬
অক্টোবর ১৪, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।