এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়িতে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমিন দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ এহসানুল হক, রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর, রোয়াংছড়ি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ সফিক, আলেক্ষ্যং মৌজার হেডম্যান সাশৈপ্রু, ৩৪৫ নম্বর নোয়াপতং মৌজার হেডম্যান মিচিং মার্মা, ঘেরাউ মৌজার হেডম্যান শৈসাঅং মারমা এবং বেক্ষ্যং মৌজার হেডম্যান হ্লামংপ্রু।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় মৎস্যচাষি ও মৎস্যজীবীরা অংশ নেন।
আলোচনা সভা শেষে স্থানীয় পর্যায়ে মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি ও মৎস্য খাতের উন্নয়নে বিশেষ অবদান রাখায় সফল মৎস্যচাষিদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।