রোয়াংছড়িতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত জেলা পরিষদ সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যা, হাসপাতাল পরিদর্শন

সাথোয়াই অং মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি, বান্দরবানঃ
৫ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪০ পিএম
শেয়ার করুন:
রোয়াংছড়িতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত জেলা পরিষদ সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যা, হাসপাতাল পরিদর্শন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় রোয়াংছড়ি উপজেলার কৃতি সন্তান মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছে ১নং রোয়াংছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চক্ষুলাল পাড়াবাসী। 

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মাওসেতুং তঞ্চঙ্গ্যার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক শুভেচ্ছা ও মতবিনিময় সভায় এলাকাবাসীর পক্ষ থেকে তাঁকে এ সংবর্ধনা জানানো হয়। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ ফুলের তোড়া দিয়ে তাঁকে বরণ করে নেন এবং তাঁর নতুন দায়িত্ব পালনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩নং আলেক্ষ্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ভারতসেন তঞ্চঙ্গ্যা, বিএনপি নেতা গান্ধিলাল তঞ্চঙ্গ্যা ও গ্রাম প্রধান (কার্বারী) লক্ষণ তঞ্চঙ্গ্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

মতবিনিময় সভায় বক্তারা বলেন, রোয়াংছড়ির মাটি ও মানুষের সঙ্গে মাওসেতুং তঞ্চঙ্গ্যার দীর্ঘদিনের নিবিড় সম্পৃক্ততা রয়েছে। পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে তিনি এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ ও সার্বিক জীবনমান উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

উপস্থিত সকলের ভালোবাসা ও শুভকামনায় সিক্ত হয়ে মাওসেতুং তঞ্চঙ্গ্যা এলাকাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "জনগণের আস্থাই আমার কাজের মূল শক্তি। এলাকার মানুষের কল্যাণে এবং পাহাড়ি জনপদের উন্নয়নে আমি সর্বদা আন্তরিক ও নিষ্ঠার সাথে কাজ করে যাব।"

শুভেচ্ছা বিনিময় পর্ব শেষে মাওসেতুং তঞ্চঙ্গ্যা রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (সদর হাসপাতাল) পরিদর্শনে যান। সেখানে তিনি চিকিৎসাধীন রোগীদের শয্যাপাশে গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।