এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন (Brent T. Christensen)। রোববার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর সচিবালয়ে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠককালে মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে বিশেষ স্মারক হিসেবে দুটি ঐতিহাসিক ছবি এবং হোয়াইট হাউজের একটি রেপ্লিকা তুলে দেন। উপহার দেওয়া ছবি দুটির একটিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার এবং অন্যটিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়রের স্মৃতিময় মুহূর্ত ফুটে উঠেছে।
সাক্ষাৎকার চলাকালীন তারা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সৌজন্য সাক্ষাৎ ও স্মারক বিনিময় দুই দেশের দীর্ঘমেয়াদি কূটনৈতিক সম্পর্কের গভীরতা ও বন্ধুত্বপূর্ণ অবস্থানের প্রতিফলন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।