এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (০৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
নতুন এই দায়িত্বপ্রাপ্তি নিয়ে এক প্রতিক্রিয়ায় মো. মাসুদ আলম জানান, পুলিশের চাকরিতে বদলি একটি অতি স্বাভাবিক ও নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। তিনি বলেন, “দায়িত্ব পালনের ধারাবাহিকতা এবং পেশাগত প্রয়োজনে যেকোনো পুলিশ সদস্যকে যেকোনো স্থানে বদলি করা হতে পারে, এটাই দীর্ঘদিনের প্রচলিত নিয়ম।”
মো. মাসুদ আলম বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের একজন চৌকস কর্মকর্তা। তার পৈত্রিক নিবাস বগুড়া জেলায়। এর আগে তিনি পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) ঝিনাইদহ ক্যাম্পে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালনকালে মাসুদ আলম তার কর্মদক্ষতার জন্য বিশেষ সুনাম অর্জন করেন। বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজধানীর সচিবালয়, হাইকোর্ট, যমুনা ও টিএসসি এলাকায় বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সৃষ্ট আন্দোলন ও অস্থিতিশীল পরিস্থিতি অত্যন্ত ধৈর্য ও দক্ষতার সাথে নিয়ন্ত্রণ করায় তিনি সর্বমহলে প্রশংসিত হন।
চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতে এখন থেকে তিনি নতুন উদ্যমে কাজ করবেন বলে আশা করা হচ্ছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ১৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৩ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৩ আগস্ট, ২০২৬
বরিশাল | ১৩ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।