এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নেত্রকোনা জেলা ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে জেলা শহরে এক বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) বিকেলে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এই কর্মসূচিতে অংশ নেন।
বিকেলে শহরের পুরাতন কালেক্টরেট মাঠ থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নেতা-কর্মীদের মাঝে এ সময় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মিছিলটি জেলা প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম। সমাবেশে বক্তারা নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে অনুমোদন দেওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীনকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নেতৃবৃন্দ বলেন, "এই পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে নেত্রকোনা জেলা ছাত্রদল আরও সুসংগঠিত ও গতিশীল হবে। নতুন কমিটির বলিষ্ঠ নেতৃত্বে আমরা সাধারণ ছাত্রদের অধিকার আদায়ে রাজপথে সর্বদা সজাগ থাকব এবং সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেব।"
আনন্দ মিছিলে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আসা অসংখ্য নেতা-কর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সহ-সভাপতি আলমগীর হোসেন সুমন, তরিকুল ইসলাম খান সোহাগ, আনোয়ারুল ইসলাম সাগর, আবির হাসান হিমেল ও মো. আজিজুল ইসলাম রুবেল। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন খান পাঠান অন্তর, আবুল কালাম আজাদ এবং সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সদস্য গোলাম রাব্বিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর জেলা ছাত্রদলের নেতা-কর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার হয়েছে, যা আগামী দিনের সাংগঠনিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।