এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ কর্তৃক পুনরায় অফিস খুলে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অপচেষ্টায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ কথা জানান।
বিবৃতিতে তিনি বলেন, "বাংলাদেশ আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল। তাদের কোনো রাজনৈতিক বা প্রশাসনিক কার্যক্রম পরিচালনার বৈধ এখতিয়ার নেই।"
শাসক দলের সমালোচনা করে তিনি বলেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচনের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন নেতা প্রকাশ্যে বলেছিলেন— বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা থেকে মুক্তি, নিরাপত্তা ও বিশেষ সুবিধা দেওয়া হবে। তাদের এই বক্তব্যের সুযোগ নিয়ে এবং শাসক দলের ‘ছাড় দেওয়ার মানসিকতায়’ নিষিদ্ধ দলটি আবারও সক্রিয় হওয়ার দুঃসাহস দেখাচ্ছে। সরকারের এই নমনীয় আচরণে জামায়াতে ইসলামী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
অ্যাডভোকেট জুবায়ের অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ পুনরায় তাদের দলীয় অফিস খুলে 'জয় বাংলা' স্লোগান দিচ্ছে এবং ভীতিকর পরিবেশের সৃষ্টি করছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ, উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। দেশে আবারও অতীতের জুলুম-নির্যাতনের পুনরাবৃত্তির আশঙ্কা সৃষ্টি হলেও, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার বা প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।
পতিত ফ্যাসিবাদী শক্তিকে বিন্দুমাত্র সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী হবে উল্লেখ করে তিনি আরও বলেন, "দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, তারা যেন অবিলম্বে তাদের দৃঢ় অবস্থান দেশবাসীর সামনে স্পষ্ট করে এবং দেশের শান্তি ও আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।"
পাশাপাশি, নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতার বিষয়ে দেশের সর্বস্তরের জনগণকে সজাগ, সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আগস্ট ১৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।