এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আবহে দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচনার কেন্দ্রে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানটি। এই আলোচনার পালে নতুন হাওয়া দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই স্লোগানটি লিখে একটি পোস্ট দিয়েছেন তিনি, যা মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে।
রোববার ভোর ৬টার দিকে দেওয়া সেই পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, “ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।”
পোস্টটি দেওয়ার মাত্র ৪ ঘণ্টার মধ্যেই তাতে ২ লাখ ২৫ হাজারের বেশি রিঅ্যাকশন পড়ে এবং মন্তব্য জমা হয় প্রায় ২৬ হাজার। এছাড়া পোস্টটি শেয়ার হয়েছে তিন হাজারেরও বেশি বার।
মূলত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর একটি বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতেই জামায়াত আমীরের এই পোস্ট বলে ধারণা করা হচ্ছে। এর আগে এক বক্তব্যে বিদ্যুৎমন্ত্রী বলেছিলেন, “বাংলাকে যদি ধারণ করতে হয় এবং মায়ের ভাষা হিসেবে সম্মান দিতে হয়, তবে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান চলবে না। ইনকিলাব জিন্দাবাদ বা ইনকিলাব মঞ্চের সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই।” তিনি আরও বলেছিলেন, এই মন্তব্যের কারণে তাকে ‘ভারতের দালাল’ বলা হলেও তিনি পিছপা হবেন না।
মন্ত্রীর এই বক্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। ডা. শফিকুর রহমানের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম এবং নাসীরুদ্দীন পাটওয়ারীও একই স্লোগান দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন।
নেটিজেনদের মতে, মাতৃভাষা দিবসে এই স্লোগানটি ব্যবহারের মাধ্যমে তারা মূলত মন্ত্রীর বক্তব্যের একটি নীরব প্রতিবাদ জানিয়েছেন। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে এখন বিষয়টি নিয়ে ব্যাপক বিশ্লেষণ ও আলোচনা চলছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।