এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে ভোটকেন্দ্র দখল এবং বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে প্রতিপক্ষ প্রার্থী মামুনুল হকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নির্বাচনী সহিংসতায় আহত কর্মীদের দেখতে গিয়ে তিনি এই ঘোষণা দেন। সেখানে তিনি চিকিৎসাধীন নেতা-কর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেন।
ববি হাজ্জাজ অভিযোগ করে বলেন, নির্বাচনের দিন মামুনুল হকের সরাসরি নির্দেশেই তাঁর অনুসারীরা ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা চালায়। এতে বাধা দিতে গেলে বিএনপির সমর্থকদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়। বিভিন্ন কেন্দ্রে হওয়া এই সহিংসতায় অন্তত শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।
আহতদের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, হায়দার আলী নামে এক কর্মীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। হামলায় তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং তিনি বর্তমানে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
ববি হাজ্জাজ আরও জানান, মামুনুল হক নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলার নির্দেশ দিয়েছিলেন। তাই তাঁকে প্রধান আসামি করেই দ্রুত মামলা দায়ের করা হবে।
আইনি ব্যবস্থার পাশাপাশি নিজের নির্বাচনী এলাকা মোহাম্মদপুরের নিরাপত্তা নিশ্চিত করতে কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা জানান শিক্ষা প্রতিমন্ত্রী। তিনি বলেন, এলাকায় মাদক ও সন্ত্রাস নির্মূলে সিসি ক্যামেরা স্থাপন, নতুন পুলিশ বক্স তৈরি এবং পুলিশের টহল টিম বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ফুটবল | ১০ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ১০ অক্টোবর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ১০ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।