এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “আমার জীবন, চিন্তা-চেতনা, অনুভূতি সবই আল্লাহর জন্য। সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহর নিয়ম-বিধির বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা শপথের মাধ্যমে আমাদের জীবন মহান সত্তার কাছে সোপর্দ করেছি।”
শুক্রবার (১১ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আয়োজিত বিশেষ সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “আমরা ইতিহাসের এক বিশেষ সময় অতিক্রম করছি। শহীদের রক্তস্নাত বাংলায় ইসলামী পতাকা উত্তোলন এবং ইসলামী ঐক্যের কাঙ্ক্ষিত পরিবেশ প্রতিষ্ঠা করা আমাদের সকলের লক্ষ্য। ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ তারই এক ট্রেনিং পয়েন্ট। এই কর্মসূচিকে সফল করতে এখন থেকেই সকলে ভূমিকা রাখতে হবে।”
ঢাকা মহানগরী উত্তরের আমীর ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী সেক্রেটারি ড. রেজাউল করিম। অনুষ্ঠান পরিচালনা করেন তিনিই।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী উত্তরের নায়েবে আমীর আ. রহমান মুসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক এবং ইয়াসিন আরাফাত।
সম্মেলনের শুরুতে দারসুল কুরআন পেশ করেন ড. মাওলানা আবুল কালাম আজাদ বাশার।
দুই অধিবেশনে বিভক্ত এই সম্মেলনে প্রায় ১০ হাজার পুরুষ ও মহিলা রুকন অংশগ্রহণ করেন। সারা দিনব্যাপী আলোচনা ও দিকনির্দেশনামূলক বক্তব্যে ছিল জাতীয় সমাবেশ সফল করা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং রাজনৈতিক লক্ষ্য অর্জনের আহ্বান।
জুলাই ৩০, ২০২৬
আগস্ট ৬, ২০২৬
জুলাই ২০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
নোয়াখালী | ৩০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।