এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সরকারি দল সব কৃতিত্ব নেবে আর বিরোধী দল কেবল সবকিছুতে বিরোধিতাই করে যাবে—ব্যক্তিগত বা দলগতভাবে এমন রাজনৈতিক সংস্কৃতি সমর্থন করেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, সুষ্ঠু রাষ্ট্র পরিচালনার জন্য সরকারি দলকে যেমন বিরোধী দলকে সম্মান করতে হবে, তেমনি দেশের স্বার্থে ও দেশ গঠনে বিরোধী দলকেও যথাযথ দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আজ শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফরের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্থাপিত এই ধন্যবাদ প্রস্তাবটিকে সমর্থন জানান বিরোধীদলীয় নেতা।
ডা. শফিকুর রহমান বলেন, “এই দেশ আমাদের সবার। আমরা সব সময় একটি স্বাধীন ও স্বাবলম্বী পররাষ্ট্রনীতি দেখতে এবং তা বাস্তবায়ন করতে চাই। এ লক্ষ্য অর্জনে বিরোধী দল হিসেবে সরকারের যেকোনো ইতিবাচক উদ্যোগে আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।”
প্রধানমন্ত্রী সম্প্রতি যে দুটি দেশ সফর করেছেন, সেগুলোকে বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু হিসেবে উল্লেখ করেন বিরোধীদলীয় নেতা। তবে দেশের অর্থনৈতিক বাস্তবতা ও বাণিজ্য ঘাটতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “বাংলাদেশ মূলত একটি আমদানিনির্ভর দেশ। আমাদের রপ্তানির তুলনায় আমদানির পরিমাণ অনেক বেশি, ফলে বাণিজ্য ব্যবধানও অনেক বড়। আমাদের রপ্তানি আয়ের মূল ভিত্তি হচ্ছে তৈরি পোশাক (আরএমজি) ও জনশক্তি। তবে এই দুটি খাতের বাইরেও আমাদের রপ্তানি বহুমুখী করার বিশাল সুযোগ রয়েছে। এজন্য প্রয়োজন সুনির্দিষ্ট স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা। আশা করি, প্রধানমন্ত্রী তাঁর সফরে এই বিষয়গুলো মাথায় রেখেই আলোচনা করেছেন।”
পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দেশের সার্বভৌমত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপর জোর দিয়ে জামায়াত আমির বলেন, “অন্যান্য দেশের সাথে আমাদের সম্পর্ক হতে হবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে। বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতিতে কোনো ধরনের বহিঃহস্তক্ষেপ আমরা কখনো মেনে নেব না। আমাদের কাছে দেশের স্বার্থ সবার আগে। যেকোনো চুক্তি বা দ্বিপক্ষীয় সম্পর্ক হতে হবে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, তবে নিজেরাও ক্ষতিগ্রস্ত হতে রাজি নই। এই ভারসাম্য বজায় রেখেই আমাদের আগামী দিনের নীতি পরিচালিত হওয়া উচিত।”
দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, বিদেশের সঙ্গে সম্পাদিত সব ধরনের মৌলিক ও গুরুত্বপূর্ণ চুক্তি যেন জাতীয় সংসদে উত্থাপন করা হয়। সংসদকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত না নিয়ে, এই সংসদকেই যেন রাষ্ট্রের সব কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত করা হয়।
নভেম্বর ২২, ২০২৪
ফেব্রু ২৪, ২০২৬
ডিসেম্বর ২৭, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
অন্য খেলা | ১২ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ১২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ১২ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।