এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইরানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল হরমুজ প্রণালির কেশম দ্বীপে বেশ কয়েকটি ‘গুপ্তচর’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। বুধবার (৬ মে) আকাশসীমায় অনুপ্রবেশকারী ড্রোনগুলো লক্ষ্য করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হলে ওই এলাকায় বিকট শব্দ শোনা যায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানি কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ড্রোন ভূপাতিত করার সময় বিকট শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ালেও দ্বীপে কোনো বিস্ফোরণ বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। গোয়েন্দা ড্রোনের গতিবিধি শনাক্ত করার পরপরই দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এবং সফলভাবে সেগুলো প্রতিহত করে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের আকাশসীমায় ড্রোনের অনুপ্রবেশ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এমনকি খোদ রাজধানী তেহরানের আকাশেও কয়েকবার ড্রোন শনাক্ত ও প্রতিহত করার খবর পাওয়া গেছে। এমন এক সময়ে কেশম দ্বীপের এই ঘটনা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসন এবং শান্তি আলোচনায় অগ্রগতির লক্ষ্যে একটি বড় ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পরিচালিত সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করার কথা জানিয়েছেন।
বুধবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, পাকিস্তানসহ কয়েকটি বন্ধু রাষ্ট্রের অনুরোধ এবং ইরানের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তির পথে ইতিবাচক অগ্রগতির কারণে এই অভিযান স্থগিত করা হয়েছে। তবে অভিযান স্থগিত হলেও ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ আগের মতোই কঠোরভাবে কার্যকর থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, একদিকে ড্রোন ভূপাতিত করার ঘটনা এবং অন্যদিকে ট্রাম্পের অভিযান স্থগিতের ঘোষণা—সব মিলিয়ে হরমুজ প্রণালি অঞ্চলে এক জটিল ও সংবেদনশীল পরিস্থিতি বিরাজ করছে।
জুন ২৩, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ১৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৩ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৩ আগস্ট, ২০২৬
বরিশাল | ১৩ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।